১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিচের টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।টেলিফোন নম্বর:০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে উৎপন্ন, যার অর্থ ‘দশ’। আরবি সনের প্রথম মাস মুহাররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইতিহাসে এ দিনটি বিভিন্ন যুগে নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার সাক্ষী।হাদিস শরিফে আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। হজরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজার বিষয়ে বলেন— “আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি যে, তিনি বিগত এক বছরের পাপ ক্ষমা করে দেবেন। (মুসলিম)” এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু
গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খামারের ১০টি গরু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের Read more

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত
অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে নেসলের সিইও বরখাস্ত

সুইস খাদ্য জায়ান্ট নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পেছনে অভিযোগ, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক Read more

১৮ আগস্ট: নামাজের সময়সূচি
১৮ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ইংরেজি, ৩ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৩ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি
দুর্গাপূজা ঘিরে সাতকানিয়ায় কঠোর নিরাপত্তা, ৩ মণ্ডপে বাড়তি নজরদারি

চট্টগ্রামের সাতকানিয়ায় এবার ১৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে তিনটি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পূজা উদযাপন পরিষদ। Read more

ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল
ত্রাণবাহী ফ্লোটিলার ১৩০ কর্মীকে জর্ডানে পাঠাল ইসরায়েল

ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৩০ মানবাধিকার কর্মীকে জর্ডানে পাঠিয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন