মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।ভুক্তভোগী যুবকের নাম শাকিল সরকার (২৫)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে।ঘটনার প্রত্যক্ষদর্শী আহত শাকিল সরকারের বড় ভাই শাকিব সরকার বলেন, আমার ভাই শাকিল একজন আনসার সদস্য। বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইয়ের উপর স্থানীয় হৃদয় বাগ ও তার লোকজন ক্ষিপ্ত ছিল। তাদের ধারণা আমার ভাই তাদের প্রতিপক্ষ লালু-সৈকত গ্রুপের লোক। এই ঘটনার জের ধরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে ভবেরচর যাওয়ার পথে হোগলাকান্দি গ্রামের রাস্তায় তারা আমার ভাইয়ের গতিরোধ করে। এ সময় হৃদয় বাগ ও অজ্ঞাত ১০/১২জন আমার ভাইকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি’।স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে গজারিয়া উপজেলা হোগলাকান্দি গ্রামের লালু-সৈকত গ্রুপের সাথে আমিরুল ইসলাম মেম্বার গ্রুপের বিরোধ ছিলো। লালু-সৈকত ও হৃদয় বাগ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। হৃদয় বাগ ইমামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিল।বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত হৃদয় বাগের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।বিষয়টি সম্পর্কে আমিরুল ইসলাম মেম্বার বলেন, ‘ একটি মামলার কাজে আমরা মুন্সীগঞ্জে রয়েছি। হৃদয় বাগ অসুস্থ, তার পায়ে সমস্যা। সে ঠিকমতো হাঁটতে না পারায় বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে। সে একাজ করছে সেটা আমি বিশ্বাস করিনা’।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

রাশিয়ার সেনাবাহিনী পুরোপুরি কুরস্ক অঞ্চল পুনর্দখল করেছে বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনী আট মাস আগে সেখানে পাল্টা হামলা চালানোর Read more

টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে চট্টগ্রাম Read more

পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা
পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় Read more

সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত
সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ Read more

এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
এক বছরে সব সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

এক বছরেই যদি রাষ্ট্রের সব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব হতো, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত করা থাকতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন