রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।অবসরপ্রাপ্ত ওই কমিউনিটি মেডিকেল অফিসারের নাম ডা. আহম্মদ আলী। ‌তি‌নি একই ইউনিয়নের তেকাটি গ্রামের বা‌সিন্দা।স্থানীয়রা জানান, গনপিটুনি খাওয়া ব্যাক্তি আমাদের নবীকে কটুক্তি করেছে এবং আজেবাজে কথা বলেছে যার ফলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে জুতার মালা গলায় করিয়ে দেয়।বালিয়াকান্দি থানার ওসি মোঃ জামাল উদ্দিন ব‌লেন, নবাবপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুপু‌রে তাকে আটক করে গণপিটুনি দেয়। ওসি মোঃ জামাল উদ্দিন আরও ব‌লেন, খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ক‌রে। সেই সা‌থে ওই চিকিৎসককে উদ্ধার করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

ছয় দফ দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী
বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী

৫ আগস্ট ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে Read more

হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ
হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উন্নয়ন শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশনের Project Evaluation Committee (PEC), Pre-ECNEC সভায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন