রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র (রোল নম্বর ১০১৮৪), এবং আসন্ন এইচএসসি-২০২৫ ব্যাচের পরিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, সুহিন মিরপুর পীরেরবাগ ঝিলপাড় এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার পিতার নাম নুর আলম এবং মাতার নাম শামসুন্নাহার লাভলী।নিহতের চাচা জানান, “আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সুহিন। তবে সম্প্রতি সে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এবং প্রায় সময় মোবাইল গেমে মগ্ন থাকত। এ নিয়ে বাবা নুর আলম তাকে অনেক বকাবকি করেন। চাচার ধারণা, পারিবারিক এ মানসিক চাপে পড়েই সুহিন আত্মহত্যার পথ বেছে নেয়।”সুহিনের সহপাঠী এবং রুমমেট বর্ষা বলেন, “আমরা শুরু থেকেই একসাথে আছি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আমি আজকে আসলাম। এসেই শুনি ও আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমি তেমন কিছু বলতে পারব না তবে পড়াশুনা নিয়ে ওর বাবা ওরে অনেক বকাঝকা এবং গালিগালাজ করেছে। সে এ বিষয়টি নিয়ে ও অনেক মানসিক চাপে ছিলো।”স্হানীয় প্রতিবেশীরাও জানান, সুহিন স্বভাবতই শান্ত প্রকৃতির ছিল, তবে সম্প্রতি সে কিছুটা গুটিয়ে গিয়েছিল।এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বলেন, “দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।”এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীদের মধ্যেও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মহত্যার খবর শেয়ার করে শোক প্রকাশ করছেন।মানসিক চাপ, পারিবারিক বিরোধ এবং কিশোরদের মোবাইল আসক্তির মত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এই ঘটনা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, মেনে নেব না: জামায়াত নেতা
আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, মেনে নেব না: জামায়াত নেতা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Read more

বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির
বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ

যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার Read more

গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের
গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান
১৭ বছর পর মাতৃভূমি’র মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময় দেশে ফিরে খালি পায়ে মাতৃভূমি’র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন