সীমান্ত নগরী কক্সবাজার টেকনাফে উৎসব মুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ জুন) সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের আঁতুড়ঘর টেকনাফ প্রেস ক্লাবের হলরুমে কেক কাটার মধ্য দিয়ে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বরের ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করায় পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।উক্ত এই মহতি শুভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের কণ্ঠস্বর টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী।দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায়, সময়ের কণ্ঠস্বরে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সাহসীকতার সাথে অগ্রগামী পথচলা নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন জাকারিয়া আলফাজ (দৈনিক কালের কণ্ঠ), শাহ আলম বিপ্লব (দৈনিক সংবাদ), জিয়াবুল হক (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), আমিনুল ইসলাম বাধন (দৈনিক জনকণ্ঠ), এম এ হাসান (দৈনিক গণকণ্ঠ ও সৈকত), ইব্রাহীম মাহমুদ (সকালের কক্সবাজার), হাবিবুর রহমান (আমাদের কক্সবাজার), কায়সার জুয়েল (ভোরের সময়), নুরুল আলম (দৈনিক রূপালী গ্রাম), হাবিবুল ইসলাম (ডেলি সান), মোহাম্মদ সোহেল চৌধুরী (জি টিভি), আমান উল্লাহ (দৈনিক সাগর দেশ), আব্দুল ওয়াজেদ (দৈনিক আজকের বাংলা), মোহাম্মদ শহিদুল্লাহ (দৈনিক বাংলাদেশ সমাচার), তোফায়েল বিন আজাদ (দৈনিক আমার বার্তা) এবং সংবাদ শুভাকাঙ্ক্ষী হেলাল উদ্দিন এমএ।এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশের প্রথম সারির শীর্ষ অনলাইন নিউজ ‘সময়ের কণ্ঠস্বর’ একযুগ পূর্তির সফলতা ও ১৩ বছরে পদার্পণ করে সাহসীকতার সাথে এগিয়ে চলার জন্য শুভ কামনায় প্রত্যাশা করেন।সময়ের কণ্ঠস্বরে নিযুক্ত সারা দেশের সকল গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ লেখনির প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের আহ্বায়ক সময়ের কণ্ঠস্বরকে ‘প্রজন্মের সেরা সংবাদ মাধ্যম’ হিসেবে আখ্যায়িত করেছেন।উল্লেখ্য, ‘সময়ের সঙ্গে সত্য বলার কণ্ঠস্বর কখনো থেমে থাকে না’ উক্ত শ্লোগানকে বুকে ধারণ করে ২০১৩ সালের ১৪ জুন সময়ের কণ্ঠস্বরের যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন সময় থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এই নিউজ পোর্টালটি দেশে ও বিদেশে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে অবিরাম, যা এখনো চলমান রয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার

কোনো ওয়েবসাইট থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার করা হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।রবিবার Read more

শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন