দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে সামরিক আইন জারির প্রচেষ্টার সঙ্গে যুক্ত মামলার মুখোমুখি হওয়া পর্যন্ত তার আটকের মেয়াদ বাড়ানো হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দেশটির একটি আদালতে এই আদেশ দেওয়া হয়।গত নভেম্বরে শত্রুকে সহায়তা করার একাধিক অভিযোগে ইউনের বিরুদ্ধে অভিযোগ আনেন সরকারি আইনজীবীরা। তাদের অভিযোগ, ইউন সামরিক শাসন ঘোষণার জন্য উত্তর কোরিয়ার ওপর দিয়ে ড্রোন উড়ানের নির্দেশ দিয়েছিলেন।ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারের আদেশে তা সর্বোচ্চ ছয় মাস বাড়ানো হয়েছে।সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘তিনি প্রমাণ নষ্ট করতে পারেন- এই আশঙ্কায় পরোয়ানা জারি করা হয়।’বেশ কয়েকটি ফৌজদারি বিচার চলাকালীন ইউন কয়েক মাস ধরে হেফাজতে রয়েছেন।তিনি ২০২৪ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বেসামরিক শাসন সাময়িকভাবে স্থগিত করেন। এর ফলে ব্যাপক প্রতিবাদ- এমনকি সংসদেও বিক্ষোভ দেখা যায়। এপ্রিল মাসে তাকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে অপসারণ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় Read more

স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ Read more

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা

ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের Read more

জুলাই-আগস্টে ক্ষোভের সঙ্গে প্রত্যাশারও বহিঃপ্রকাশ: আলী রীয়াজ
জুলাই-আগস্টে ক্ষোভের সঙ্গে প্রত্যাশারও বহিঃপ্রকাশ: আলী রীয়াজ

জুলাই-আগস্টে মানুষ ক্ষোভের সঙ্গে প্রত্যাশারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ এমন একটি Read more

অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার
যশোরে বিএনপি নেতা নিহতের ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন (৫৫) এর হত্যাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন