দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এতিমখানার শিশুরা অংশ নেন। সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে ব্যতিক্রম আয়োজনে উদযাপন করতে এতিমখানার শিশুদের নিয়ে কেক কাটা হয়। কেক কেটে খাবে এমন সংবাদে শিশুদের মাঝে ছিল আনন্দের বন্যা। এর আগে শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ সময় শিশুরা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর মঙ্গল কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘সময়ের কণ্ঠস্বর’ তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে সময়ের কণ্ঠস্বরের বিরামপুর উপজেলা প্রতিনিধি নূর ইসলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সাংবাদিকতা চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস
সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস

টাঙ্গাইলের সখীপুরে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে পরিচিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) Read more

প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

খাগড়াছড়িতে ১৫ বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
খাগড়াছড়িতে ১৫ বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রায় ১৫ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে ) কেন্দ্রীয় সংসদ Read more

সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া Read more

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন