ইউক্রেনে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউক্রেনের দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্বের’ দাবি করেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করা হচ্ছে।ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটি। বেশ কিছু সূত্র এনডিটিভিকে জানায়, একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হেনেছে।কিয়েভের বিবৃতির আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস জানান, রাশিয়ার হামলায় কিয়েভের একটি প্রধান ওষুধের গুদাম ধ্বংস হয়েছে। তবে মার্টিন আরও বলেছেন, রাশিয়ার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র নয়।রোববার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, ইউক্রেন গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাঁচটি হামলা চালিয়েছে।ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানালেও প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি আলাদা করে কোনো সমর্থন জানায়নি ভারত।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পরপরই ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং কিছু ইউরোপীয় দেশ রাশিয়ার তেল কেনা স্থগিত করায় উল্লেখযোগ্য ছাড়ে দেশটি থেকে তেল কেনার সুবিধা পেয়েছে ভারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত Read more

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিনজন ছুরিকাহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দলের তিন কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন