সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, পুরুষ, শিশু সহ ১৭ জন নাগরিককে পুশ-ইন করেছে।  বৃহস্পতিবার (১২ জুন) ভোর রাতের মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী-নোয়াকোট সীমান্তে ঘটনাটি ঘটেছে। তাদের মধ্যে ৪ পরিবারের ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।প্রাথমিকভাবে জানা গেছে, ১৭ জন নাগরিক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। ভারতে তাদের বাড়িঘরও রয়েছে।বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিএসএফ কর্তৃক পুশ-ইন হওয়া ৪ পরিবারের ১৭ নাগরিককে আটক করেছে নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল টিম।আটককৃতরা হচ্ছেন লালমনিরহাট জেলার কুলিয়া ঘাটের সামসুল আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (২৮), ছেলে মো. জাহিদ হাসান (১০), মো. জাহেদুল ইসলাম (০৬) ও মেয়ে ফেরদৌসী বেগম (০৪)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গোগারকুটি এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. শরীফুল ইসলাম (১৮) ও মো. সুজন আলী (২৫), মো. সুজন আলীর স্ত্রী ফজলে বেগম (২৩), মো. সুজন আলীর মেয়ে সুমাইয়া (০৫) ও ছেলে মো. ইব্রাহিম (১৮ মাস)। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-নাকারগঞ্জ এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. মহুবর আলী (৩০), মহুবর আলীর স্ত্রী মনিরা বেগম (২২), মহুবর আলীর ছেলে মো. মীর হোসেন (০৩), মহুবর আলীর মেয়ে মোর্শেদা খাতুন (০৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-গাবতলা বাজার এলাকার গোবিন্দ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র (২৪), মিঠুন চন্দ্রের স্ত্রী দীপ্তি (২২), মিঠুন চন্দ্রের মেয়ে তুলসী (০২)। এ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত ২৮ মে বাংলাদেশে আরো ১৬ জন নাগরিককে পুশ-ইন করেছিল।সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলাম বিজিবি কর্তৃক ১৭ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ৪ পরিবারের ১৭ সদস্যকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

টানা তৃতীয় দিনের মতো কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছেে এ অঞ্চলে। Read more

মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু
মুন্সীগঞ্জ কারাগারে উপজেলা আ.লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার হোসেন নান্নু (৬০)।রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার Read more

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বডি ক্যামেরা প্রদান, নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও Read more

‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আটঘরিয়া, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট
মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই গুলিতে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সেই হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন