জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।দণ্ডপ্রাপ্ত মো. হযরত আলী উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাসিন্দা। দণ্ড ঘোষণা হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠায়।প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ড্রেজার মেশিন ব্যবহার করে মো. হযরত আলী উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়। ড্রেজারের মালিক পালিয়ে গেলে কর্মচারী মো. হযরত আলীকে দণ্ড দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে মো. হযরত আলীকে এ দণ্ড দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী—এই দুটি ইউনিয়নের মাঝখানে সাপমারা খালের ওপর একটি জীর্ণ বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার Read more

আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?

পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত- সহিংসতায় অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। Read more

হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ
হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সার্বিক চিকিৎসার স্বার্থে Read more

মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জে সেনাবাহিনী-এনএসআই অভিযানে গ্রেপ্তার ২

জেলা এনএসআই ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার থেকে একটি বিদেশী পিস্তল, ৪টি দেশীয় অস্ত্র (চাপাতি, রামদা, ছুরি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন