চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি আজ (১২ জুন) দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় তিনি খালি গায়ে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় শুয়ে আছেন।এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা জানতে চান, এ অভিনেতার কী হয়েছে? ছবিটি কোনো নাটকের দৃশ্য, নাকি আসলেই সমু চৌধুরী এভাবে অসুস্থ হয়ে শুয়ে আছেন? এ প্রসঙ্গে নিশ্চিত হতে অভিনয়শিল্পীদের সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি সত্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি অভিনেতা সমু চৌধুরী দাদার। তিনি কিছুটা অসুস্থ। আমরা ময়মনসিংহের পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব। আমরা ঘটনার বিস্তারিত এখনো জানি না। তাকে ঢাকায় নিয়ে এলে বাকি ঘটনা সম্পর্কে বলতে পারব।’সমু চৌধুরীকে উদ্ধার প্রসঙ্গে পাগলা থানার ওসি ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের অন্যতম সমু চৌধুরী। তার অভিনয়ে অভিষেক হয় যশোরের উদিচি নাট্যগোষ্ঠির মাধ্যমে। অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, অনেকেই একা, এত কষ্ট কেন ভালোবাসায়, দূরের আকাশ ইত্যাদি।সমু চোধুরী নাটক ছাড়াও সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘সুন্দরী বধূ’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’ ও ‘যাবি কই’।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া Read more

কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
কিশোরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মাঝে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা Read more

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন