চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) দুপুর পৌনে ২টার সময় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪ নম্বর প্রধান খুটির কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২৬ জনের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।বুধবার বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ২টার সময় ৩২-বিএসএফ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশিকে হরিয়ানা পুলিশ আটক করেছে। এরপর পুলিশ ওই ২৬ জনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে। বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করেন এবং ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে।পরে বিজিবি উল্লেখিত ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। এরপর বুধবার দুপুর পৌনে ২টার সময় জীবননগর উপজেলার সীমান্তর ৬৪ নম্বর প্রধান খুটির কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ২৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির জেল
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির জেল

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫.০০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা Read more

মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না
মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না

মহান আল্লাহ ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পসন্দ করেন। তিনি বান্দাদের উদ্দেশ্যে বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর যুলুম করেছ Read more

থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ
থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়া পুলিশের হেফাজতে থাকা যুবকের মৃত্যুতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিক্ষোভকারীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। এরপর Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চেয়েছেন এক মা। সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব Read more

ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস
ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস

ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি এলাকায় রাত নামলেই শুরু হয় পুরোনো ব্যাটারি পোড়ানোর কাজ। গোপনে কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন