রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫.০০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।রবিবার (১৭ আগস্ট) আনুমানিক রাত ১০টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী আখেরপাড় এলাকায় গাঁজা সেবন এবং রেখে বিক্রি করার কারণে মো: তৈয়ব আলী বাবু (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম খোকন আলী।স্থানীয়ভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা রেখে সেবন এবং বিক্রি করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে।ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মো: তৈয়ব আলী বাবুকে ০৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।আসামিকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা হবে বলে জানান ইউএনও রুবেল রানা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 
কাজীপুরে ধর্ষণ মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার 

সিরাজগঞ্জের কাজীপুরে ধর্ষণ মামলার এক আসামিকে কুমিল্লার বড়ুয়া উপজেলার ভিমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে Read more

মালয়েশিয়ায় অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযানে ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।  মঙ্গলবার (০৬ জানুয়ারি) নেগেরি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক Read more

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন