মামলা বাণিজ্যর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম।মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মামলা বাণিজ্যের সাথে পুলিশ অথবা যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে।’তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে দেশের সকল থানার মামলাগুলো অনলাইন ভিত্তিক করা হচ্ছে।’এসময় তিনি জানান, দেশের অনেক থানায় নিজস্ব ভবন না থাকার কারণে ভাড়া করা ভবনে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পুলিশের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কেমন এই বিষয়ে পরিদর্শন করতে এসেছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন, গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ সহ গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ
হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ

দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন Read more

সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

সোনার দাম ফের বাড়ল
সোনার দাম ফের বাড়ল

৮ দফায় বাড়িয়ে এক দফায় কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন