সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রামের ২৫ জন আহত হয়েছেন।সংঘর্ষে চলাকালে ডেকোরেটরের মালামাল ও তিনটি বাড়ি ভাঙচুর এবং সুন্নত খতনা অনুষ্ঠানের একটি গরু, তেহারি খাবার লুট করে নিয়ে যায়।রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার হামেরদী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুদ্দুস মাতুব্বর দলের ইমরান মুন্সির ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ উপলক্ষে রোববার রাত ৮টার দিকে বাড়ির সঙ্গে গোপীনাথপুর প্রাইমারি স্কুল মাঠে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজিয়ে অনুষ্ঠান হচ্ছিল।ওই গানবাজনা অনুষ্ঠানে পাশের ছোট হামেরদী গ্রামের লিটন মাতুব্বর দলের কিছু যুবক ছেলে অনুষ্ঠানে গান শুনতে আসে। এ সময় ছোট হামেরদী গ্রামের নয়ন, হৃদয় ও নিরবের সঙ্গে গোপীনাথপুর গ্রামের সোহেল, সাগর ও সাজ্জাদের সঙ্গে সাউন্ড কমানো ও অশ্লীল নিত্য বন্ধ করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি পরে মারামারির ঘটনা ঘটে।মারধরের ঘটনা ছোট হামেরদী গ্রামে ছড়িয়ে পড়লে রাত ১টা দিকে গ্রামবাসী একত্র হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে গোপীনাথপুর গ্রামে এসে হামলা পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।এই হামলার ও সংঘর্ষের ঘটনায় ২ গ্রামবাসীর ২৫ জন লোক আহত হয়। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ছোট হামেরদী ও গোপীনাথপুর গ্রামের কিছু যুবক ছেলেদের সঙ্গে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ২ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫-২০ জনের মতো লোক আহত হয়েছে। ২-৩ টি বাড়ি ভাঙচুর ও লুঠপাট করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের
মিটফোর্ডে সোহাগ হত্যায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি নাছিরের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’
‌‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’

জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং Read more

স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের
স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন