সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের হামলার শিকার হয়ে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা রাশিদা বেগম। পরে প্রেমিক নাহিদের স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করায়।সোমবার (৯ জুন) দুপুরে শাহজাদপুর পৌর শহরের পারকোলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায়, পৌর শহরের পারকোলা গ্রামের হযরত আলীর ছেলে গার্মেন্টস কর্মী নাহিদের সাথে উপজেলার কাংলাকান্দি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে, পারকোলা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী শিখার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। এরই সূত্র ধরে রোববার দুপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিক নাহিদের বাড়িতে অবস্থান করতে থাকে।পরে উভয় পক্ষের লোকজন রাতে বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার লক্ষ্য বৈঠকে বসে। দীর্ঘ রাত পর্যন্ত মিমাংসায় আসতে পারেনি তারা। সোমবার সকালে প্রেমিকা শিখা ও তার মা আবারো প্রেমিক নাহিদের বাড়িতে যায়। এসময় নাহিদের পরিবারের লোকজন প্রেমিকা শিখা ও তার মায়ের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে নাহিদের মা ও তাদের স্বজনেরা আহত প্রেমিকা ও তার মাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এই বিষয়ে প্রেমিক নাহিদের পরিবারের লোকজন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করলে শিখা ও তার মা আহত হয়। পরে নাহিদের মা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।’সরেজমিনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে শিখা ও মা রাশিদা বেগমের চিকিৎসা করছেন দায়িত্বরত চিকিৎসকরা।এসময় শিখা ও তার মা অভিযোগ করে বলেন, ‘নাহিদের সাথে শিখার ১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে নাহিদ শিখার সাথে একাধিকবার অনৈতিক কাজ করেছে। কিছুদিন যাবৎ বিয়ে করতে গড়িমসি করছে। শনিবার নাহিদ বিয়ের কথা বলে শিখাকে তাদের বাড়ি নিয়ে গেলে তার মা ও ভাই শিখাকে মারধর করে অন্যত্র সরিয়ে নেয়।’রোববার দুপুরে শিখা তার মায়ের সাথে নাহিদের বাড়ির সামনে এলে নাহিদের মা, বাবা, ভাইসহ বাড়ির লোকজন মারধর করে আহত ও অচেতন করে ফেলে। এই ঘটনায় তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন

বিচারহীনতার সংস্কৃতিতে গত ১৫ বছরে যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা-বেনাপোল সীমান্তে ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনা Read more

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।ত্রিদেশীয় যুব ওয়ানডের ফাইনালবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ১টা Read more

স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে Read more

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার Read more

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক Read more

ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন