জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে রয়েছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যা সাতটায় খেলা হলেও দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খুলবে বাফুফে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি দেখা যায়। আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। টিকিট না পাওয়া সমর্থকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন। টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীও আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর। দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে। গ্যালারিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে বাফুফে এখনো কোনো তথ্য প্রদান করেনি। ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বাফুফে একটি উৎসবের আবহও রাখছে। খেলার দেড় ঘণ্টা আগে গান-বাজনার আয়োজন করছে। এ রকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয়। একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতোপূর্বে এমন ঘটনা দেখা যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের Read more

বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কারো মার্কায় হাত দিইনি, কারো প্রতীক নিয়ে কথা বলিনি। তাহলে আমাদের ধানের Read more

চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন
চাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত সুপার আব্দুল ওয়াহাবকে স্থায়ী বরখাস্ত ও অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা
নান্দাইলে পাট কাটা ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকেরা

ময়মনসিংহের নান্দাইলে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। যেন তাদের দম ফেলার সময় নেই।সরেজমিন Read more

ওসমান হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক
ওসমান হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে এ শোক বার্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন