ময়মনসিংহের নান্দাইলে পাট ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষেতের আগাছা পরিষ্কার, নিড়ানি ও সার প্রয়োগ করছেন কৃষকরা।সোনালি আঁশ খ্যাত ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় নান্দাইলে কৃষকেরা সোনালি আঁশের স্বপ্ন দেখছেন। অল্প খরচ ও কম সময়ে বেশি লাভের আশায় সোনালি আঁশ পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। গত ২-৩ বছর পাটের দাম ভালো পাওয়ায় কৃষক পাট চাষ করে বেশ লাভবান হচ্ছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে দেশী ১১০ হেক্টর, তোষা ৩৫০ হেক্টর, কেনাফ ৩২২ হেক্টর ও মেস্তা জাতীয় পাট আবাদ হয়েছে ০৬ হেক্টর জমিতে।উপজেলার চরবেতাগৈর, বীরবেতাগৈর, খারুয়া, শেরপুর, গাঙ্গাইল ও মুসুল্লি ইউনিয়নে পাট চাষ বেশি হয়েছে। এর মধ্যে চরবেতাগৈর ইউনিয়নে পাট চাষ বেশি হয়েছে।সরেজমিন উপজেলার বীরকামট খালী, চরকামট খালী, চরউত্তরবন্দ, চরশ্রীরামপুর ও হাটশিরার চরাঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকের মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজের সমারোহ। চারিদিকে শুধু পাটক্ষেত। সামান্য বাতাসে দুলছে পাটের কচি ডগা।আবহাওয়া অনুকূল, পাটক্ষেতে কৃষকদের পরিচর্যা ও সার সঙ্কট না থাকার ফলে নান্দাইলে এ বছর সোনালী আঁশ পাটের আবাদ ভালো হয়েছে।চরকামট খালী গ্রামের কৃষক বাদল ৫০ শতক, শাহজাহান ২৫ শতক, শাহাব উদ্দিন ৩০ শতক, বাচ্চু মিয়া ৩০ শতক ও কাইয়ুম শিকদার ২০ শতক জমিতে পাট চাষ করেছেন।কৃষক বাদল মিয়া জানান, তিনি এ বছর ৫০ শতক জমিতে পাট রোপণ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। তিনি পাটক্ষেতের ঘাস পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন।উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক বলেন, কৃষি অফিস থেকে আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি।নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, চলতি মৌসুমে নান্দাইলে ৭৮৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি
১০ বছর পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের Read more

দেবীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ
দেবীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্ত্রী অভিযোগ করেছেন, ভ্যাসলিনের কৌটায় Read more

লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২
লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা Read more

জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ Read more

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে।এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন