দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিকটিম বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা লাভলি বানু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের পরদিন বিকেলে ভিকটিম সাবেকুন নাহার (৯) ও তার চাচাতো বোন জান্নাতি (৮) প্রতিবেশী নূরন্নবী ইসলামের বাড়িতে পানি খেতে যায়। জান্নাতি ফিরে এলেও সাবেকুন ফিরে না আসায় খোঁজ শুরু করেন তার মা লাভলি বানু। পরে জান্নাতির কাছ থেকে জানা যায়, সাবেকুন নূরন্নবীর ঘরের ভেতরে ঢুকে আর বের হয়নি।ভিকটিমের মা ছুটে গিয়ে দেখেন, মেয়েটি নূরন্নবীর বাড়ির আঙিনায় অচেতন অবস্থায় পড়ে আছে। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জ্ঞান ফিরে এলে শিশুটি তার মাকে জানায়, প্রতিবেশী নূরন্নবী ইসলাম (২১) তার মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে নূরন্নবীর বাবা শফিকুল ইসলাম (৫৫), মা লাকী বেগম (৪০) ও ভাই জুয়েল ইসলাম (২৫) শিশুটিকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে বাড়ির বাইরে ফেলে রাখে।ঘটনার বিবরণ জানার পর শিশুটির মা লাভলি বানু খানসামা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—নূরন্নবী ইসলাম, তার ভাই জুয়েল ইসলাম, বাবা শফিকুল ইসলাম ও মা লাকী বেগম। চারজনই একই গ্রামের বাসিন্দা।শিশুটির মা লাভলি বানু বলেন, ‘আমার মেয়ে এখনো হাসপাতালে। সে ঠিকমতো বসতেও পারছে না। আমি এর কঠোর বিচার চাই। আমি চাই, আর কোনো শিশু এমন নিষ্ঠুরতার শিকার না হোক।’এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, বিচারহীনতার সংস্কৃতি এসব ভয়ঙ্কর অপরাধের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।এই ঘটনার পর সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন, ‘আর কত শিশু নির্যাতনের শিকার হলে সমাজ জেগে উঠবে?’এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হক বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিক তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে Read more

দেবীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দেবীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২
পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে Read more

যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার
যমুনায় ভাঙ্গনের কবলে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫শতাধিক পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের বেহাল দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। সড়কের বেহাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন