ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। সোমবার (০৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনা বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষ করে অমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কিছু কার্যক্রম নিতে হবে।গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে।আইসিডিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন। এর নাম এক্সএফজি। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে কিছু নির্দেশনা হলো :সাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)।নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন।আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবেঅপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন নাহাঁচি-কাশির সময় হাত/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা :দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমানবন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কসমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় :অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুনপ্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা
খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত বাঁধা অবস্থায় লাশটি পাওয়া গেছে। Read more

৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম
৩ দিনের ছুটিতে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কম

এবার ঈদের ছুটি যেন শেষ হয়েও হচ্ছে না। উৎসবের লম্বা ছুটির শেষে পড়েছে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ। এতে আরও Read more

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের Read more

জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে Read more

ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন