ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৮ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জনে পৌঁছেছে।গতকাল সর্বোচ্চ ১৫৮ জন আক্রান্তের রেকর্ড করা হয়েছে গুজরাটে। অপরদিকে কর্ণাটকে ৫৭, পশ্চিমবঙ্গে ৫৪, দিল্লিতে ৪২ এবং তামিলনাড়ুতে ২৫ জন আক্রান্ত হয়েছেন।সোমবার (০৯ জুন) ভারতের স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। অপরদিকে গুজরাটে এ সংখ্যা ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন।করোনার সংক্রমণ বাড়ায় ভারতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকেই হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি খারাপ হলে কী করা হবে তারও মহড়া দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা অতটা অসুস্থ হননি। আক্রান্তের বেশিরভাগ বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন।তা সত্ত্বেও সব রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গতকাল রোববার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় ছয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু আজকের আপডেটে কারও মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন
যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন

যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি মাদ্রাসা ছাত্র তামিম হোসেনের (১০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে তার Read more

নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা
নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

নির্বাচনের জন্য বিকাশে নেওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা। শনিবার (১০মে) বিকাল ৫ Read more

পবিত্র শবেমেরাজ আজ
পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন