চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা।অভিযোগের ভিত্তিতে, শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে প্রশস্তকরণ কাজে যে বালু ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে অধিক পরিমাণ মাটির উপস্থিতি রয়েছে। এছাড়া খোয়া হিসেবে ব্যবহৃত ইটের টুকরোগুলোতেও নির্ধারিত মান ও মাপ অনুসরণ করা হয়নি।জানা গেছে, যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান মইনুদ্দিন প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার সড়কের এই কাজটি বাস্তবায়ন করছেন। প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশ প্রশস্ত করার কথা। কিন্তু ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠেছে।এ ব্যাপারে মহিউদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আলামিন বলেন, আমরা কোন অনিয়ম করছি না। এখানে সড়ক পরিবহনের ইঞ্জিনিয়ার সাহেব ও সুপারভাইজার উপস্থিত থেকেই এই বালি ও খোয়া মিশ্রণ করে পাঠিয়েছেন।এ বিষয়ে সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়েজ) বিভাগের চুয়াডাঙ্গা উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, দেখতে মাটির মতো মনে হলেও এগুলো বালুই। কুষ্টিয়া থেকে আনা হয়েছে এবং ল্যাব টেস্টেও পরীক্ষা করা হয়েছে। এর প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে।খোয়ার মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে কোনো দুই নম্বর বা তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে না। তবে কিছু পুরাতন ইটের খোয়া থাকতে পারে।এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও সুপারভাইজারের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের মাধ্যমে নিম্নমানের কাজকে বৈধতা দেওয়া হচ্ছে।বিশেষ করে সুপারভাইজার শাহীনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিরুদ্ধে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যাতে করে জনসাধারণের টাকায় নির্মিত সড়কের মান নিশ্চিত করা যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক

সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত ও এক নারী আহত হয়েছেন। রবিবার (১১ মে)  বিকেলে দুই উপজেলার Read more

কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট
কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট

“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল Read more

ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

সমুদ্রপথে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের শীর্ষে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক Read more

একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি
একই গানের দুই রূপকার জুবিন-রাহুলের সমুদ্রে ডুবে মৃত্যুই ছিল শেষ পরিণতি

একটি গান কখনো শুধু গান থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল, এক প্রজন্মের আবেগের ভাষা। বাণিজ্যিক সিনেমার পিয়া রে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন