এবার ঈদের ছুটি যেন শেষ হয়েও হচ্ছে না। উৎসবের লম্বা ছুটির শেষে পড়েছে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক বন্ধ। এতে আরও তিন দিনের বাড়তি ছুটি পেয়েছে মানুষ। আয়েশি এ ছুটিতে ঈদের ষষ্ঠ দিনেও গ্রাম থেকে শহরে ফেরার চেয়ে ঢাকা ছাড়ছেন বেশি মানুষ। ছুটি কাটিয়ে শনি অথবা রবিবার ঢাকায় ফিরবেন অধিকাংশ কর্মজীবী। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপ তুলনামূলক কম। নির্বিঘ্নে যাতায়াত করছেন যাত্রীরা।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপ ছিলো কম। স্টেশন ফাঁকা এবং চারদিকে সুনসান। শুধুমাত্র ট্রেন আসা ও ছাড়ার সময়ে কুলিদের হাঁকডাক ও যাত্রীদের সাময়িক কোলাহল শোনা যাচ্ছে। টিকিট কাউন্টারগুলোও ফাঁকা। কিছুটা অলস সময় কাটছে কাউন্টারের দায়িত্বে থাকা রেল কর্মকর্তাদের। প্রবেশপথে চাপ না থাকায় গল্পে-আড্ডায় সময় কাটছে রেলের নিরাপত্তাকর্মীদেরও। স্টেশনের প্রবেশপথে দায়িত্ব পালন করা নিরাপত্তাকর্মী ইমরান হোসেন বলেন, ‘এখনো ভিড় হয়ে পারেনি। যাত্রীরা আরামে আইতাছে, আরামে যাইতাছে। শুক্রবার রাতের ট্রেন থেকে শনি-রোববার পর্যন্ত চাপ হইবো।’
এদিকে, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত স্টেশনে ঘুরে প্ল্যাটফর্মগুলো ফাঁকা দেখা যায়। ওই সময়ের মধ্যে ঢাকার বাইরে থেকে দুটি ট্রেন স্টেশনে আসতে দেখা যায়। তাতে টিকিট ছাড়া স্ট্যান্ডিং যাত্রী খুবই কম। যাত্রীদের ট্রেন থেকে নির্বিঘ্নে নেমে স্টেশন ছাড়তে দেখা যায়।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অধিকাংশই গত ১৭ মার্চ ঢাকা ছেড়েছিলেন। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের রেখে নিজে আগে ঢাকায় এসেছেন বলেও জানান। তাদের পরিবারের অন্য সদস্যরা আসবে আরও এক সপ্তাহ পরে।অন্যদিকে, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা ৩ দিনের ছুটিতে গ্রামে যাচ্ছেন। কেউ কেউ ঈদের ছুটি শেষে ২ দিন অফিস করে ৩ দিনের ছুটিতে আবারও বাড়ি যাচ্ছেন। তাদের লক্ষ্য পরিবারের সদস্যদের নিয়ে এবার ঢাকায় আসা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে ৯টি ট্রেন। আর ঢাকা থেকে ছেড়ে গেছে ছয়টি ট্রেন। সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়েছে। কোনো ট্রেন লেট নেই। আসা-যাওয়ার কোনো ট্রেনে তেমন চাপ নেই। সবাই স্বাভাবিকভাবে ভ্রমণ করছেন। এদিকে, রেল কর্তৃপক্ষ জানায়, আজ বিভিন্ন জেলায় যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, সেগুলোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। মানুষ অনেক আগে থেকেই তিন দিনের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। যারা বুধবার রাতে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকে সকালের ট্রেনে ঢাকা ছেড়েছেন।
এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া Read more

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোর চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা Read more

বাইক স্ট্যান্টের ঝুঁকিপূর্ণ ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিচ্ছে পুলিশ
বাইক স্ট্যান্টের ঝুঁকিপূর্ণ ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল কর্ণফুলীর আনোয়ারা প্রান্তে এক যুবকের প্রাণঘাতী বাইক স্ট্যান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন