কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৭টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। রবিবার (৮ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার মিস্ত্রিপাড়ার মো: সাইফুল ও চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার মো: আইয়ুব। সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে ছেড়ে আসা অটোরিকশা যোগে পানের বস্তার ভেতর করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বদরখালী আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এ সময় সিএনজিতে থাকা দুইজনকে আটক করা হয়।কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এবং সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবেন বলে জানান। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জনের বয়স পাঁচ বছর। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বেলা ২টার দিকে চকরিয়া উপজেলার Read more

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। শনিবার (০৭ জুন) ঈদের প্রথম দিন ব্যস্ততা ও চাপ Read more

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে Read more

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন