জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস নির্ধারণের ক্ষেত্রে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে গাণিতিক হিসাবের ওপর নির্ভর করে বুধবার ওই তারিখ ঘোষণা করেছে।তুরস্ক বলছে, আগামী ২০ মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।অন্যদিকে, সিঙ্গাপুর বলেছে, দেশটিতে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বুধবার পবিত্র রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। সাধারণত মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ খালি চোখে বা দূরবিনের সাহায্যে চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে।কিন্তু তুরস্ক ও সিঙ্গাপুর আগে থেকেই নির্ধারিত লুনার মডেল বা চন্দ্রোদয় সংক্রান্ত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।সূত্র: গালফ নিউজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া Read more

মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করবে বিএনপি: নয়ন
মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করবে বিএনপি: নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি যদি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে Read more

গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ
গাজীপুরে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ Read more

কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে আত্তীকরণ, অনিয়ম, দুর্নীতি ও বৈষ্যম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বাস্থ্য সহকারীরা। শনিবার Read more

ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে Read more

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন