কক্সবাজারের চকরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনের বয়স পাঁচ বছর। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) বেলা ২টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এই ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণ পাড়ার আবদুল মাবুদের ছেলে মো.নোমান ও একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস। তাদের উভয়ের বয়স পাঁচ বছর।নিহত নোমানের দাদা নুরুছ শফা বলেন, ‘গত কয়েকদিন আগে বাড়ির পাশে উঠান থেকে মাটি কাটা হয়। এতে বড় এক গর্তের সৃষ্টি হয়। এই গর্তে পানি জমে ছোট্ট পুকুরের মতো সৃষ্টি হয়েছে।’তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বেলা ২টার দিকে নোমান ও জন্নাতুল ফোরদৌস ওই গর্তের পাশে খেলা করছিলো। খেলার চলে হঠাৎ করে দুইজন ওই পানি ভর্তি গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি শিশু জন্নাতুল ফেরদৌসের মা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে। পরে তাদের দু’জনকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক প্রকাশ সোনা মিয়া ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। দুই শিশু পানি ভর্তি গর্তে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দাফনের প্রস্ততি চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা
অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (২৬ Read more

নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর Read more

ছাত্র-জনতার জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে
ছাত্র-জনতার জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন