বিশ্বের অন্যতম ক্ষমতাধর ২ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে। অথচ কয়েকদিন আগেও তাদের ‘বন্ধুত্ব’ ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই ‘বাগযুদ্ধ’ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে। এরইমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না।গতকাল শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তাকে জিজ্ঞাসা করা হয়, তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কি না? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তা–ই ধরে নিচ্ছি।’মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কি না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে ‘না’ বলে দেন। এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ।টেসলা ও স্পেসএক্সের সিইও মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করেন।সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে কটাক্ষ করেন মাস্ক। তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না, সেটা আর থাকবে কি না।’মাস্ককে নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ভীষণ হতাশ। কারণ, এখানে উপস্থিত অন্য যে কারও চেয়ে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে।’ তবে ট্রাম্পের এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ
বোয়ালখালীতে সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা: ঠিকাদার বদল, দুর্ভোগে সাধারণ মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ও চরণদ্বীপ ইউনিয়নবাসীর স্বপ্ন ছিল সৈয়দ খালের উপর একটি স্থায়ী সেতু হবে। ৪৩ মিটার দৈর্ঘ্যের এ Read more

অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের
অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট রোধ এবং অভিবাসী কর্মীদের হয়রানি বন্ধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

রামগড়ে বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিষহ জনজীবন, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
রামগড়ে বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিষহ জনজীবন, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর বিদ্যুৎ সমস্যার কোন উন্নতি-ই হয়নি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন