নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।কলেজ সূত্র জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ভর্তি সুযোগ পাওয়া ৪৯ শিক্ষার্থীর মধ্যে ছেলে ৯ জন ও মেয়ে ৪০ জন। তবে সব শিক্ষার্থীর তথ্য সংগ্রহ সম্পন্ন হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে জিনিয়া জাহান বিভা সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার প্রিয় প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের। এখানকার সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা’তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা ও পরিবারের সদস্যদের নিরন্তর দোয়া ও সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে দেশের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ‘গত ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের পর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ইতোমধ্যে আমরা ৪৯ জন শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহ করতে পেরেছি। এছাড়াও সবার তথ্য পেলে এর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’তিনি আরও বলেন, ‘গত বছরও আমাদের কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এ সাফল্যের পেছনে রয়েছে কলেজের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও নিয়মিত কঠোর তদারকি।’অধ্যক্ষের মতে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।কলেজটি থেকে প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূল হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রবিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাব-৯-এর অতিরিক্ত Read more

সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন
সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন