দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ছেন প্রধান উপদেষ্টাএ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।’প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন।জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। তেলাওয়াত করেন ঐ মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪২ মিনিটে।এর আগে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এছাড়া তৃতীয় ৯টায়, চতুর্থ সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি
শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়তে Read more

বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়ে Read more

কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জে পাঁচটি খাদ্য প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

 ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন Read more

স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন