নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জে পাঁচটি খাদ্য প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী অভিযানে কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এই আদালত পরিচালিত হয়। এ সময় পাকুন্দিয়া উপজেলার রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এবং অবকাশ হোটেল অ্যান্ড সুইটমিটকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে আদালত ১ লাখ টাকা করে জরিমানা করে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রঙের ব্যবহার এবং মোড়কে মেয়াদ না থাকার অপরাধে ভৈরব উপজেলায় মায়ের দোয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভৈরবে হাজী হোটেল ও সর্দার মিষ্টান্ন ভাণ্ডারকে নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় জেলার বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত Read more

ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার
ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে Read more

বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু
বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) না-ফেরার Read more

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও

সিরিয়ার পালমিরায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর বড় ধরনের সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ও সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন