ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন করা হয়েছে। এখন দোকানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ভাই ভাই খিচুড়ি ঘর এন্ড বিরিয়ানি হাউজ’।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর বাজারের থানা রোডের সিটি ব্যাংকের বিপরীত পাশে পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ব্যবহার করে গড়ে ওঠা সেই দোকানের প্রবেশের শুরুতেই থাকা প্রধান সাইনবোর্ডের নাম পরিবর্তন করা হয়েছে। সাইনবোর্ডে পূর্বের হাজীর বিরিয়ানি হাউজের স্থলে নতুন নাম দেওয়া হয়েছে ‘ভাই ভাই খিচুড়ি ঘর এন্ড বিরিয়ানি হাউজ’। এছাড়া দোকানের ভিতরে থাকা পুরান ঢাকার নান্না কাচ্চি ঘর নামের সাইনবোর্ডটিও এখন অপসারণ করা হয়েছে।গত ৬ অক্টোবর জনপ্রিয় সংবাদমাধ্যম সময়ের কন্ঠস্বরে ‘পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের নজরে আসে।সংবাদ প্রকাশের পর গত বুধবার (৮ অক্টোবর) বিকালে সেই বিরিয়ানি হাউজে অভিযান চালায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এসময় ভূয়া বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার সত্যতা মেলায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই বিরিয়ানি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে ভূয়া হাজী এবং নান্না বিজ্ঞাপনের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন তিনি।দোকানটির ম্যানেজার আব্দুর রহমান জানান, ‘ইউএনও মহোদয় দোকানের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তাই দোকানের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে।’আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘পুরান ঢাকার হাজী কিংবা নান্না বিরিয়ানির সাথে তাদের কী সম্পর্ক অথবা শাখা কিনা এ ব্যাপারে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাই ভূয়া বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ওই বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভূয়া হাজী এবং নান্না বিজ্ঞাপনের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ
মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ

মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার Read more

কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি
কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী বরিশালের ডলি

পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের ডলি বিশ্বাস। বাড়িতে বসেই গোবর ও কেঁচো ব্যবহার করে Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের শেষ দিন আজ। কলম্বোয় সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।একনজরে দেখে নিন টিভিতে Read more

সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী
সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নারী ৫৪ ঘণ্টা ধরে এক কূপে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে ছিলেন। এ সময় তাকে মশার যন্ত্রণা, পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন