তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনজ সম্পদ উন্নয়নের মাধ্যমে বাসোপযোগী টেকসই পরিবেশ নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি ইকোফেমিনিজম দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতি রক্ষা ও নারী মুক্তি এই দুটি সংগ্রাম একে অপরের পরিপূরক।শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তরুণদের অবদান অনস্বীকার্য।সমাবর্তনের পুরো অনুষ্ঠানে বক্তারা টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৭ নভেম্বর, সকাল ১০ টায় Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন