শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার সুলতানা জ্যোতিদের জন্য মূলত আনুষ্ঠানিকতার। তবুও জয়ের মাধ্যমে আসর শেষ করতে চায় বাংলাদেশ নারী দল।এ ম্যাচে দলে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ।  ফারজানা হকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার সুমাইয়া আক্তার।বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। প্রায় এক ঘণ্টা বিলম্বে টস অনুষ্ঠিত হলে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান।পয়েন্ট টেবিলে বাংলাদেশ বর্তমানে সর্বনিম্ন স্থানে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ে দলটির পয়েন্ট ২। আজ ভারতের বিপক্ষে জয় পেলে জ্যোতিরা শেষ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে না। অন্যদিকে, পাকিস্তান ৩টি পরিত্যক্ত ম্যাচ থেকে পেয়েছে ৩ পয়েন্ট এবং তাদের ঠিক ওপরে আছে নিউজিল্যান্ড, যাদের পয়েন্ট ৪।ভারতের জন্য এই ম্যাচটিও আনুষ্ঠানিক লড়াই। আগের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।বাংলাদেশ একাদশ:সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার।ভারত একাদশ:প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), দিপ্তী শর্মা, উমা চেত্রি, আমানজত কৌর, রাধা যাদব, শ্রী চরণী ও রেনুকা সিং।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩
ফরিদগঞ্জে ভাতিজাকে জবাই করে হত্যা, চাচাসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী বাবু গাজী (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে চাচা হাসান গাজী।সোমবার (১১ আগস্ট) Read more

নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা
ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা Read more

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ভাষাশিক্ষা, খেলাধুলার মতো বিষয় আবশ্যিকসহ শিক্ষার্থীদের দেয়া Read more

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন