আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক দিন হাটগুলোতে তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাটগুলোতে। প্রতিদিন পশুর হাটগুলোতে প্রচুর গরু ওঠতে দেখা গেছে।তবে এ বছর হাটে গরুর আমদানি বেড়েছে। বড় গরু থাকলেও ছোট গরুর চাহিদা অনেক। চাহিদা অনুযায়ী ছোট গরুর দামও তুলনামূলক বেশি। খামারিরা বলছেন, খাবারের দাম ও অন্যান্য জিনিসের দাম বাড়ায় গরু-ছাগলের দামও এবার বেশি।বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার সবচেয়ে বৃহৎ জাটিগ্রাম পশুর হাট ঘুরে দেখা যায়, পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছেন হাটে; কেউ একা এসেছেন, কেউ এসেছেন দলবেঁধে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে। চারপাশে গরুর ডাক, দরদাম আর ক্রেতাদের আনন্দ; সব মিলিয়ে এক উৎসবের আবহ। ক্রেতা-বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবেরই অংশ। দাম যাই হোক, শেষ পর্যন্ত পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন অধিকাংশ ক্রেতা।এই হাটে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গরু বিক্রি করতে আসা আবু বক্কর জানান, পশু খাদ্যের দাম বেড়েছে। খড়ের দাম দ্বিগুণ হয়েছে। গো খাদ্যের দাম বাড়ার কারণে গরুর দাম বেড়েছে। গরু কিনতে আসা রাজু শেখ নামে এক ক্রেতা জানান, ‘যা দেখলাম গরুর দাম সহনীয় পর্যায়েই আছে।’উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন, ‘উপজেলায় এবছর কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রস্তুতকৃত পশুর সংখ্যা বেশি। খামারিও বেড়েছে। খামারিরা দেশীয় জাতের পশু লালন পালন করেছেন বেশি। হাটে হাটে এখন পশু কেনাবেচা চলছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রতিটি হাটে একটি করে মেডিকেল টিম রয়েছে তদারকি করার জন্য।’আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ‘হাটে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ঈদুল আজহার আগে আলফাডাঙ্গায় কোরবানির পশুর হাটগুলোতে অভাবনীয় প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ, তুলনামূলক স্বাভাবিক দাম এবং প্রশাসনিক নিরাপত্তার কারণে বিক্রেতা ও ক্রেতা উভয়ই সন্তুষ্ট।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি
ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ Read more

উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ Read more

যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ
পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল Read more

মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মেহেরপুরে জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন