মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত গাজিউর রহমান ডালিম (৫৫) ও অভিযুক্ত মুনজা রহমান (৪৫) একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই সহোদরের মধ্যে জমি ও বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বড় ভাই ডালিমের গলায় থাকা মাফলার ধরে টান দেন ছোট ভাই মুনজা। অপর প্রান্তে মাফলারের অংশ ধরে ছিলেন মুনজার স্ত্রী আনজেরা খাতুন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ডালিম।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় সদর থানার ওসি হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।তবে থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্ত মুনজা রহমান ও তার স্ত্রী আনজেরা খাতুন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।ময়নাতদন্ত শেষে নিহত ডালিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

পরকীয়া প্রেমের জেরে রাজধানীর মিরপুরে সাবেক প্রেমিকের হাতে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর ১১ Read more

জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার Read more

দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা
ইরানে গুলি করে ৮ পাকিস্তানিকে হত্যা

ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার Read more

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন