সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ মিনু (২৬) বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার (৪ জুন) সকালে সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। তিনি বলেন, ‘আসামীকে গ্রেফতারের জন্য কাজীপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে। থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা ও সাঁড়াশী অভিযানের ফলে আসামী আব্দুল মজিদ মিনু বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়।’ এর আগে গত ২৩ মে বিকেলে আম দেয়ার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল মজিদ মিনু। এ ঘটনায় পরে ৩০ মে কাজীপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা হয়। আসামীকে দ্রুত গ্রেপ্তার করতে ১ জুন সাধারণ শিক্ষার্থী ও সর্বসাধারণ মানববন্ধন-বিক্ষোভ করেন। থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। আসামীকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরে ওসির গ্রেপ্তারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা। আব্দুল মজিদ মিনু উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কাজীপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)

ইউএস ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আছে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ। একনজরে দেখে নিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন