ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব আমাদের দেশের শতভাগ স্বার্থবিরোধী। ইরানের সঙ্গে কয়েক দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের আলোচনার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয়।পাঁচ দফা আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মাঝে এখনও কয়েকটি গুরুতর অমীমাংসিত বিষয় রয়ে গেছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং তেহরানের মজুদকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাতে একেবারে অস্বীকৃতি জানানোর মতো বিষয়গুলো অন্যতম।রাষ্ট্রের যেকোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আলোচনার ইতি টানার কথা না বললেও ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন।তিনি বলেছেন, ‘‘এই প্রস্তাব আমাদের জাতীয় আত্মবিশ্বাস ও ‘আমরাও পারি’ নীতির পরিপন্থী।’’ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি, আর শত্রুরা এটাকেই লক্ষ্যবস্তু করছে।‘‘আমেরিকানদের প্রস্তাব আমাদের স্বার্থের সম্পূর্ণ-পরিপন্থী… ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী আমেরিকান নেতারা বারবার দাবি করেছে, আমাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়। ইরান সমৃদ্ধকরণ করবে কি না, সেটা ঠিক করে দেওয়ার তারা কে? প্রশ্ন করেন খামেনি।তেহরান বরাবরই বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির দক্ষতা অর্জন করতে চায়। কিন্তু পশ্চিমা শক্তিগুলো বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়।গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে ‘‘চূড়ান্ত চাপ’’ প্রয়োগের কৌশলের নীতি গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ও আলোচনায় সমাধান না হলে বোমা হামলার হুমকি।ট্রাম্প প্রথম দফার শাসনামলে ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বাতিল করেন এবং ইরানের বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জবাবে ইরান চুক্তির সীমা ছাড়িয়ে ব্যাপক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে।ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করা ইসরায়েল বলেছে, তারা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে; যাতে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার লক্ষ্য অর্জন করতে না পারে। ইসরায়েলের এই হুমকির জবাবে পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইরান। সূত্র: রয়টার্স।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ
৫০ শতাংশ শুল্কারোপ: ভারতের বড় শহরের টেক্সটাইল ও পোশাক উৎপাদন বন্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন
এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এ Read more

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে সেতুর অভাবে দুর্ভোগ এলাকাবাসীর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের চর হাতিভাঙাসহ কয়েকটি গ্রাম চারদিকে নদীবেষ্টিত একটি অঞ্চল। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক কাজ কিংবা হাঁট-বাজারের উদ্দেশ্যে Read more

ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন