গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ৬ বছরের ছোট্ট লামিয়া। কিন্তু সেই খেলনা পাওয়া হলো না তার। লামিয়ার নিথর দেহ নানার বাড়ির পাশে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে।মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদাইর গ্রামে এ ঘটনাটি ঘটে।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়ের, রিফাত ও আরাফাত নামের ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। জুবায়ের শিশুটির চাচাতো ভাই, রিফাত খালাতো ভাই ও আরাফাত মামা।শিশু লামিয়া ওই গ্রামের আব্দুর রশিদের নাতনী ও উপজেলার শ্রীফলতলা গ্রামের নাজিম প্রামাণিকের মেয়ে। সে বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। তাকে নানার বাড়ি রেখে তার বাবা-মা গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টসে চাকরি করেন।সরেজমিনে শাহজাদপুর উপজেলার ছোট বাঘাবাড়ি (ছোট বিন্নাদাইর) গ্রামের গেলে দেখা যায়, শিশু লামিয়ার মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার ভারি হয়ে গেছে। এসময় লামিয়ার মা আর্তনাদ করে জানায়, লামিয়া ঈদে খেলানা ও নতুন জামা চেয়েছিল।লামিয়ার মা মিনা খাতুন জানান, লামিয়া ও রোজা মনি (২) কে বাবার বাড়ি মায়ের কাছে রেখে গার্মেন্টসে চাকরি করি। গতকাল রাত ৮টায় বাড়ি থেকে মোবাইলে জানায় যে, লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা রাত আনুমানিক ১২টায় বাড়িতে এসে দেখি পাশের আওয়ামী লীগ নেত্রী রুপা বেগমের পরিত্যক্ত বাড়িতে পুলিশ লামিয়াকে খুঁজছে। কিছুক্ষণ পরেই ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করে।এই বিষয়ে শিশু লামিয়ার অপর নানা ইউনুস আলী জানান, গতকাল আমরা বাড়ির সবাই জমিতে কাজ করছিলাম, এসময় লামিয়া বাড়িতে একা ছিল। সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে লামিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করেও কথাও পাইনি। পরে শাহজাদপুর থানায় নিখোঁজ জিডি করলে রাতে পুলিশ এসে খোঁজখবর নেয়।রাত আনুমানিক ২টায় বাড়ির পাশে অবস্থিত আওয়ামী লীগ নেত্রী রুপা বেগমের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটির পায়ের জুতা দেখে অনুসন্ধান চালিয়ে সেখান থেকেই শিশুটির লাশ উদ্ধার করা হয়।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, ৬ বছর বয়সী শিশু লামিয়া নিখোঁজের খবর পেয়ে পুলিশের একটি দল অনুসন্ধানের জন্য পাঠানো হয়। পরে লামিয়ার নানার বাড়ির পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।শিশুটির লাশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর আলামত লুকিয়ে ফেলার জন্য শিশুটিকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার
পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

রাজশাহীর পুঠিয়ায় দুটি হাটে জনসাধারণের কেনাবেচার জন্য সরকারি দুটি নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন এখনো হাটে Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি
এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন