ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম খুব একটা ভালো কাটেনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছিল দলটি। তাছাড়া ঘরোয়া লিগে শীর্ষ ৪-এ থাকতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে পেপ গার্দিওলাকে।এমন যখন পরিস্থিতি, ঠিক তখনই দলের মাঝমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনা দল ছাড়ার ঘোষণা দেন। এতে চিন্তা বাড়লেও শেষ পর্যন্ত মাঝমাঠের জন্য নতুন খেলোয়াড় স্কোয়াডে যোগ করেছে দলটি। বেলজিয়াম তারকা মিডফিল্ডারের শূন্যতা কিছুটা পূরণ করতে এসি মিলান থেকে নেদারল্যান্ডস মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্সকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।২৬ বছর বয়সী রেইন্ডার্সের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে সিটি। তাকে দলে নিতে ৫ কোটি ৫০ লাখের মতো পাউন্ড গুনতে হচ্ছে তাদের।২০২৪-২৫ মৌসুমে এসি মিলানের জার্সিতে দারুণ করেছেন রেইন্ডার্স। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৫ গোল করেন তিনি। যদিও এসি মিলানের সময়টা খুব একটা ভালো যায়নি এবার। ইতালিয়ান লিগ সিরি-আ তারা শেষ করেছে অষ্টম স্থানে থেকে।এসি মিলানের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৪ ম্যাচ খেলেন রেইন্ডার্স। যেখানে ১৯ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ৯টিতে। ক্লাবটির হয়ে ইতালিয়ান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন রেইন্ডার্স।প্রসঙ্গত, চলতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে ম্যানচেস্টার সিটি। আগামী ১৮ জুন মরক্কান ক্লাব উইদাদের বিপক্ষে লড়বে তারা। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের আল-আইন ও ইতালির ইউভেন্তুস।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু
রংপুরে মদপানে ৩ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের Read more

ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ Read more

লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!
লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি বাজারে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির Read more

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময় ভারতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে শুল্ক আরোপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন