বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন ।রবিবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি মিলে খোরশেদ সিকদারকে চেয়ার ও লাঠি দিয়ে মারধর করছে। কাছেই অবস্থান করা পুলিশ সদস্যরা হামলা থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সঙ্গে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল। র‌বিবার বিকেল চারটার দিকে সেই বিরোধ মেটাতে দুই পক্ষ বসেছিল। এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রাতে বিষয়টি জানানো হয়।পুলিশ জানায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  র‌বিবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিশ বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল।  সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। পরে তাঁকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় বাড়ির উঠানে কুপিয়ে হত্যা
চকরিয়ায় বাড়ির উঠানে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাইরাখালী এলাকায় আবদুর রহিম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। Read more

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক Read more

সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা অভিযুক্ত আটক
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা অভিযুক্ত আটক

জেলার পৌর শহরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টার Read more

ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন