নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ বেশ কটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সর্বমোট ৪০ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে বিজিবির অধীনে ৩২ জন এবং সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ৮ জন।মঙ্গলবার গভীর রাতে জেলার দুর্গাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করানো হয়। জানা গেছে, পুশ ইন করানো সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। বিজিবি অধীনে থাকা ৩২ জনের মধ্যে নয়জন পুরুষ, ২২ জন নারী ও একজন শিশু রয়েছে। সেনাবাহিনীর অধীনে আটকদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। এর মধ্যে ৩২ জনকে বিজয়পুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে বিজয়পুর বিওপির বিজিবি সদস্যরা।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের মেঘালয়ের বাঘমারা সীমান্ত দিয়ে পুশ ইন শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজয়পুর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩২ জনকে বিজিবি আটক করে। এদিকে পুশ ইন-এর পর পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর বাজারের বিভিন্ন স্থান থেকে আরো ৮ জনকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটকরা জানায়, অনেকেই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আটকের পর বিমানে করে আসামের রাজধানী গোহাটিতে নিয়ে আসা হয়। পরে গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করায় বিএসএফ। এরা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন এলাকায় প্রবেশ করে।নেত্রকোনা (৩১ বিজিবি) ব্যাটালিয়ানের সহকারী পরিচালক জানান, আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর Read more

 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন
বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা Read more

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক
ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরী বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী Read more

আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

সরকার দাবি না মানলে ১২ আগস্ট (সোমবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন