বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরার  জন্য নদীতে জাল ফেলেন জেলে মো. রুবেল মিয়া। পরে ভাটার সময় তুলতে গিয়ে জালে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেন মাছটি ১ হাজার টাকা কেজি ধরে হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে Read more

ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত Read more

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ আনন্দ যেন ফিকে, ইফতার শুধু এক গ্লাস পানিতেই

রোজার মাস ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। ইফতারে যখন অনেকের ঘরে রকমারি আয়োজন, ঠিক সেই সময়ে কটিয়াদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন