দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।বৃহস্পতিবার(২২ মে) দিবাগত রাতে ঢাকার পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ুম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ প্রমুখ।বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং যে কোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। কোন কুচক্রী মহল যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।আগামীতে দেশ গঠনে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরো ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে বৈঠক মতামত ব্যক্ত করেন এবং এ বিষয়ে একমত পোষণ করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা
জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
কুষ্টিয়ায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও Read more

ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত
ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত

ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের Read more

মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল, ৬৪ জেলার তথ্য চাইল দুদক
মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল, ৬৪ জেলার তথ্য চাইল দুদক

সারাদেশে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের আর্থিক হিসাব চেয়ে ৬৪ জেলায় চিঠি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন