টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া সহ ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার (৪ জুন) সকালে টঙ্গীর কুরবানীর পশুর হাটে সেনাবাহিনীর অভিযান চলাকালীন সময়ে ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকার মো: অলি মিয়ার ছেলে মিরাজ মিয়া (৩৬)। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। অপর দুইজন হলেন, বনমালা দত্তপাড়া এলাকার আমিনুল হকের ছেলে মো: জাকারিয়া (৪৭) ও এরশাদনগর ৬ নং ব্লকের বাসিন্দা মো: আলম মিয়ার ছেলে মো: শিপন (৩৩)।প্রাথমিকভাবে জানা যায়, গত কয়েকদিন যাবৎ টঙ্গীর কুরবানীর পশুর হাটে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে কিছু খামারিদের গরুভর্তি ট্রাক বাজারে প্রবেশ করানো হয় এবং তাদের অন্যত্র যেতে বাধা প্রদান করা হয়। তাছাড়া খামারিরা প্রতিবাদ করলে বিভিন্ন হুমকিসহ মারধর করা হয়।ভুক্তভোগী খামারিরা কান্না বিজড়িত কণ্ঠে জানান, ‘এই হাটে খাবার পানির অভাব, পায়খানা ব্যবহার করা যায় না, বিশ্রামের জায়গা নেই, ক্রেতা নেই। এই হাটে এইবার এসে খুব বিপদে আছি। তাই আমরা অন্য হাটে গরু নিয়ে যাওয়ার সময় হাটের লোকজন আমাদের হুমকি দিয়ে আর অন্য হাটে যেতে দেয়নি। এছাড়া মারধরও করেছে।’টঙ্গী কুরবানী পশুর হাটের ইজারাদার সরকার জাবেদ আহমেদ সরকার সুমন বলেন, ‘আমি ঘটনাটা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত Read more

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি
কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান Read more

পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে দ্বিপক্ষীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন