দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই। সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে যেন প্রতিবেশী কোন রাষ্ট্রের গরু যাতে ঢুকতে না পারে সে জন্য কড়া নজরদারি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুরহাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সারাদেশের হাটগুলোতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। গরু মোটাতাজাকরণ থেকে ব্যবসায়ীদের বিরত থাকতে বলা হয়েছে। রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে খামারবাড়ির কেআইবি মিলনায়তনে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং বাস্তবায়নে করণীয় শীর্ষক এক আলোচনায় সভায় অংশ নেন উপদেষ্টা ফরিদা আখতার। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘কুরবানি বলতে আমরা গরু-ছাগল জবাই বুঝি। কিন্তু এর গভীরে হযরত ইব্রাহিম (আ:) ত্যাগের ঘটনা রয়েছে। কুরবানির ঈদে ত্যাগের মহিমা যেন আমরা না ভুলি।‘ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত Read more

ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট
ভালো মা হতে সদগুরুর শরণাপন্ন আলিয়া ভাট

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে Read more

গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার
উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার Read more

আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল
আইনস্টাইনের যে তিনটি তত্ত্ব একরকম ভুল ছিল

তিনি আপেক্ষিকতার জনক এবং সেই পদার্থবিদ, যিনি মাধ্যাকর্ষণ আর আলোর ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই বিশাল ব্যক্তিত্ব অ্যালবার্ট আইনস্টাইনও কখনও কখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন