তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি পাঞ্জাব কিংসের। অভাগা দলের সিঁকে ছেড়ার ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছে।গত মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। এবার তিনি প্রীতি জিনতার পাঞ্জাবের শিরোপা খরা কাটাতে পারেন কিনা দেখার অপেক্ষা।মঙ্গলবার আইপিএলের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফিল সল্টকে শুরুতে হারায় বেঙ্গালুরু। তিনি দলের ১৮ রানে ব্যক্তিগত ১৬ করে ফিরে যান। বিরাট কোহলিকে রেখে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ১৮ বলে ২৪ রান করেন।সেট ব্যাটার রজত পতিদারও ইনিংস বড় করতে পারেননি। বেঙ্গালুরু অধিনায়ক ১৬ বলে ২৬ রান করেন। এরপর বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। ৩৫ বলের ইনিংস তিনটি চারে সাজান তিনি। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নিলেও অর্শদ্বীপ সিং ও কাইল জেমিনসন খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৪০ ও ৪৮ রান খরচা করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৫ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।সাফ অ-২০ নারী ফুটবলবাংলাদেশ-ভুটানবেলা ৩টা, টি স্পোর্টসশ্রীলঙ্কা-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসকিংস্টন টেস্ট-৪র্থ দিনওয়েস্ট Read more

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মিরপুরে মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে Read more

ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ

কোরবানির ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা Read more

আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা
আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

"আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম” এমনই আর্থিক অসচ্ছলতার কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন