মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়।স্থানীয় সময় রোববার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।তবে, আশার কথা হলো, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।যুক্তরাজ্যের বৃহত্তম ক্যানসার গবেষণা ও তহবিল সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে’র মতে এ ধরনের ক্যানসার ‘উচ্চ-গ্রেড’ হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।ক্যানসার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন জো বাইডেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমরা জিল ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা জো’র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: ফারুক

বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ
ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা Read more

১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান
১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান

গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে অন্তত ২১ হাজার ‌‌‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন গোয়েন্দা Read more

পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন
পদোন্নতি পাওয়া ৬২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পদায়ন

সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (২৫ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন