ভোলার দৌলতখানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর ও ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।মঙ্গলবার (০৩ জুন) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ (স্টাফ অফিসার) এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।আটককৃতরা হলেন মো. শহীদ (৪৫) ও মো. শাহাবুদ্দিন (৪৮)। তারা দুজনেই উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের বাসিন্দা। তারা দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর।কোস্টগার্ড জানায়, দুর্ধর্ষ সিরাজ ডাকাত বাহিনীর এই দুই সক্রিয় সদস্যরা দীর্ঘদিন যাবত মানুষকে ভয়ভীতি দেখিয়ে জলদস্যুতাসহ নানা রকম অপকর্মে করে আসছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।পরে জব্দকৃত অস্ত্র ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) Read more

দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু
দেওয়ানগঞ্জে মায়ের সামনে কাভার্ডভ্যানের চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা Read more

বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল  ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগ এটা দেখার দায়িত্ব থাকলেও Read more

কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

কুষ্টিয়ায় কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত Read more

সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন