গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারে নানা ধরণের স্লোগান দেয়। বিক্ষুব্ধ গাইবান্ধা এলাকাবাসী এই মানববন্ধন ও সড়ক কর্মসূচির আয়োজন করে। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রানত্ম। বক্তারা আনিছুর রহমান ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।উল্লেখ্য, গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

শিল্প গ্যাসের নতুন মূল্য আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে আজ রোববার (১৩ এপ্রিল) বিকালে।বিইআরসির তথ্যমতে, শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের Read more

ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল
ভালো কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফখরুল

অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে Read more

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ
দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি Read more

জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার
জুলাই ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার(২২ এপ্রিল) বেলা ২টার দিকে টঙ্গীর কলেজগেট Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পাওয়ার পরও বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন