যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল  ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগ এটা দেখার দায়িত্ব থাকলেও তারা ঘটনাস্থলে আসেনি। তাদের ম্যানেজ করে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকার লোকজনের দাবি।বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর আবারও কাজ শুরু করেছে নির্মান শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মান করেছে। শনিবার সে শ্রমিকদের দিয়ে কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ করছে। ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার ওসমান নামের দুইজন যৌথ ভাবে এ ভবর নির্মান করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মান এর কাজ করে চলেছে।এ বিষয়ে বেনাপোল জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষর সংশ্লিষ্ট বিভাগ এর সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।রেলওয়ের প্রকৌশলী বিভাগের (০১৭১১-৬৯২৮৬৪) একাধিকবার ফোন দিলে ও তারা ফোন রিসিভ করেননি। ম্যাসেজ দিলেও জবাব দেননি।বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের Read more

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক
১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) Read more

‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

ঢাকায় যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ঢাকায় যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৩ নভেম্বর) ঢাকার ধামরাই ও আশপাশের এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে Read more

৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ
৩ পিলারে দাঁড়িয়ে সেতু, আতঙ্কে ২০ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরাচক গ্রামে প্রায় ৪ দশক আগে নির্মিত একটি ছোট্ট সেতু এখন ২০ গ্রামের মানুষের জন্য Read more

কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে
কিশোরগঞ্জের নরসুন্দা লেক সেজেছে অপূর্ব সাজে

নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে। শহর কিংবা গ্রামে, বনজঙ্গল বা নদীর পাড়ে বর্ষার চোখ জুড়ানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন